ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে কক্সসিটি এফসি। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ২-১ গোলে জিতেছে।
কক্সসিটির পক্ষে একটি করে গোল করেন সাইফুদ্দিন ও করিম। চট্টগ্রাম আবাহনীর একমাত্র গোলটি ফয়সালের।
এই জয়ের সুবাদে উত্তর বারিধারাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে কক্সসিটি। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর অবস্থান পঞ্চম। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ওয়ারী ক্লাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৫ঘ.
bdnews24