২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি ছাড়বেন না ভিলাস বোয়াস

চেলসিকে পরিচালনা করা কঠিন কাজগুলোর একটি বলে স্বীকার করেছেন দলের কোচ আন্দ্রে ভিলাস বোয়াস। সেই সঙ্গে তিনি এ কথাও জানিয়ে দেন যে, দলটি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 06:19 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসিকে পরিচালনা করা কঠিন কাজগুলোর একটি বলে স্বীকার করেছেন দলের কোচ আন্দ্রে ভিলাস বোয়াস। সেই সঙ্গে তিনি এ কথাও জানিয়ে দেন যে, দলটি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। প্রিমিয়ার লিগে সুবিধা করতে পারছে না লন্ডনের দলটি। এছাড়া বেশ কয়েক জন খেলোয়াড়ের সঙ্গে তার বিরোধে জড়িয়ে পড়ার খবর কয়েক দিন ধরে প্রচারিত হচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে। ফলে প্রচণ্ড চাপের মধ্যে আছেন ভিলাস বোয়াস। ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে শনিবারের খেলার আগে তিনি বলেন, “চেলসিকে পরিচালনা করা বিশ্বের কঠিন কাজগুলোর একটি। কিন্তু আমি পদত্যাগ করবো না। কেননা এ ধরনের শিক্ষা আমি পাইনি।” রাশিয়ার ধনকূবের রোমান আব্রামোভিচ চেলসি কিনে নেন ২০০৩ সালে। ভিলাস বোয়াসকে নিয়োগ দেয়ার আগে ছয়বার কোচ পাল্টান তিনি। কয়েক জন খেলোয়াড়ের সঙ্গে তিনি তার বিরোধ দূর করেছেন কি না? জানতে চাইলে ভিলাস বোয়াস পাল্টা প্রশ্ন রাখেন, “কেন আপনি ভাবছেন আমি করিনি?” পুরো মৌসুমেই প্রথম একাদশে আসা-যাওয়ার মধ্যে আছেন সহ-অধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। মাঝমাঠের এই খেলোয়াড় গত সপ্তাহে বলেন, ভিলাস বোয়াসের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। এ প্রসঙ্গে ভিলাস বোয়াস বলেন, “ফ্রাঙ্ক তার ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন।” “লিগে পঞ্চম স্থানে আছি বলে সাজঘরে খুশি খুশিভাব নেই,” যোগ করেন তিনি, “তালিকার শীর্ষে থাকার পাশাপাশি ১৭ পয়েন্ট এগিয়ে থাকতে পারলে সাজঘরের পরিবেশ থাকতো খুবই চমৎকার।” কোনো খেলোয়াড়ের সঙ্গে তার কোনো সমস্যা নেই বলে কোচ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০২ ঘ.