ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা বিশ্বকাপ কাবাডিতে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশের মেয়েরা ৭০-৩০ পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়েছে।
ভারতের বিহারে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় প্রথমার্ধে ৪৫-১৭ পয়েন্টে এগিয়েছিলো বাংলাদেশ।
প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মেক্সিকো, তাইওয়ান, চীন, ইতালি, শ্রীলঙ্কা, কানাডা, নেপাল, জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক ভারত অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩০ঘ.
bdnews24