২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ মিনি ম্যারাথন

শুক্রবার কিশোরগঞ্জে চতুর্থ বারের মতো আয়োজিত হয়েছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজন করে ‘আমরা সবুজ শরীরচর্চা কেন্দ্র’ নামের একটি সংগঠন। সংগঠনের প্রায় দুই শ’ সদস্যের অংশগ্রহণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন খসরুজ্জামান সুমন, শ্যামল রঞ্জন পন্ডিত ও এস এম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

কিশোরগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার কিশোরগঞ্জে চতুর্থ বারের মতো আয়োজিত হয়েছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজন করে ‘আমরা সবুজ শরীরচর্চা কেন্দ্র’ নামের একটি সংগঠন। সংগঠনের প্রায় দুই শ’ সদস্যের অংশগ্রহণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন খসরুজ্জামান সুমন, শ্যামল রঞ্জন পন্ডিত ও এস এম সেলিম। পায়রা উড়িয়ে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শুরু হয়ে, শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে, দশ কিলোমিটার পথ পেরিয়ে পুনরায় স্টেডিয়ামে এসে প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতা শেষে স্টেডিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। ‘আমরা সবুজ শরীরচর্চা কেন্দ্র’-এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ূব আলী খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আব্দুল হাই, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ডা. আজিজুর রহমান, লুৎফর রহমান চান মিয়া ও অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএআর/২০২১ঘ.