ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশাল ভক্ত বাহিনী গড়ে উঠেছে সার্জিও অ্যাগুয়েরোর নিজের। আর তিনি নিজেই আবার ভক্ত বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসির। তাই তার (মেসি) সঙ্গে খেলে অ্যাগুয়েরোর স্বপ্নপূরণ হয়েছে বলে তিনি মনে করছেন।
সুইজারল্যান্ডের বিপক্ষে বুধবার প্রীতি খেলায় আলেহান্দ্রো সাবেইয়ার দলের আক্রমণে নেতৃত্ব দেন তারা দু’জনে। খেলায় আর্জেন্টিনা জেতে ৩-১ গোলে।
ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের খেলোয়াড় অ্যাগুয়েরো তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, মেসির সঙ্গে অনুশীলন ও খেলে তার স্বপ্নসত্যি হয়েছে।
দেশের হয়ে প্রথম হ্যাট্রিক করার জন্য মেসিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “তার সঙ্গে অনুশীলন করা ছিল আমার স্বপ্ন। আর তার দলে খেলা স্বপ্নের চেয়ে বেশি কিছু।”
আর্জেন্টিনার জার্সি গায়ে ৬৭ বার মাঠে নেমে মেসি গোল করেন ২২টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৩ ঘ.
bdnews24