২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্দিওলা বার্সাতেই থাকবেন: পেদ্রোর আশা

পেপ গার্দিওলার পরবর্তী ঠিকানা নিয়ে গুঞ্জনের ডালপালা মেলা শুরু হয়ে গেছে এরই মধ্যে। কিন্তু তিনি বার্সেলোনাতেই থেকে যাবেন বলে আশা করছেন পেদ্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 07:29 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেপ গার্দিওলার পরবর্তী ঠিকানা নিয়ে গুঞ্জনের ডালপালা মেলা শুরু হয়ে গেছে এরই মধ্যে। কিন্তু তিনি বার্সেলোনাতেই থেকে যাবেন বলে আশা করছেন পেদ্রো। গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এ মৌসুম শেষে। এরপর তিনি চলে যেতে পারেন কাতালান ক্লাবটি ছেড়ে। বিভিন্ন খবরে বলা হচ্ছে, ইন্টার মিলান সভাপতি মাসিমো মোরাত্তি সান সিরোতে নিয়ে আসতে চান তাকে। কিন্তু পেদ্রো বলছেন, গার্দিওলা চুক্তির মেয়াদ বাড়াবেন বলে দলের খেলোয়াড়রা আশা করছেন। একই সঙ্গে তিনি এ কথাও বলেন যে, এ ব্যাপারে শেষ কথা বলবেন ৪১ বছর বয়স্ক কোচ নিজেই। “আমরা নিশ্চিত যে গার্দিওলা তার চুক্তি নবায়ন করবেন,” বলেন পেদ্রো, “ক্লাবের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেননা তিনি জানেন কিভাবে কাজ করতে হয়। তাই বার্সার সব সমর্থক তাকে দলে দেখতে চাইবেন বলেই আমার মনে হয়।” “যত তাড়াতাড়ি সম্ভব তিনি তার চুক্তি নবায়ন করবেন বলে আমি আশা করছি,” যোগ করেন তিনি। বার্সেলোনা শনিবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে স্পোটিং গিজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৮ ঘ.