২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনের ১০-০ গোলের জয় নিয়ে তদন্ত

বিশ্বকাপ বাছাই পর্বে খর্ব শক্তির ইন্দোনেশিয়ার বিপক্ষে বাহরাইনের ১০-০ গোলের বিশাল ও অপ্রত্যাশিত জয় নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাই পর্বে খর্ব শক্তির ইন্দোনেশিয়ার বিপক্ষে বাহরাইনের ১০-০ গোলের বিশাল ও অপ্রত্যাশিত জয় নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। বাহরাইনের বুধবারের এই জয় নিয়ে সন্দেহ দেখা দেয়ার যথেষ্ট কারণও আছে। পরবর্তী পর্বে জায়গা করে নেয়ার জন্য কাতারের সঙ্গে নয় গোলের ঘাটতি পূরণের দরকার ছিল বাহরাইনের। সেই সঙ্গে আরো প্রযোজন ছিল গ্র“প পর্বের শেষ খেলায় কাতারের হার মানার। কিন্তু ওই খেলায় ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করে কাতার। ফলে পরবর্তী পর্বে উঠে যায় তারাই। কিন্তু ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশনের (পিএসএসআই) কর্মকর্তা বার্নহার্ড লিম্বং বলেন, এই খেলায় দুর্নীতি করার কোনো উপায় নেই। “আমি এই বিষয়টি বেশ ভালোভাবেই জানি। কেননা খেলাটি আয়োজনের সঙ্গে আমিও সংশ্লিষ্ট ছিলাম। তারপরও কেউ যদি দুর্নীতি করে থাকেন, তাহলে তাকে বিবেচনা করা হবে ইন্দোনেশিয়ার বিশ্বাসঘাতক হিসেবে,” যোগ করেন তিনি। বাহরাইন ও ইন্দোনেশিয়ার মধ্যে বুধবারের খেলার আগে দল দুটো মুখোমুখি হয় ছয়বার। দু’দলই জেতে দু’বার করে। আর ড্র হয় দু’বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৬ ঘ.