২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শক হয়ে গেলেন সানচেজ

বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সিস সানচেজের উরুর মাংস পেশী ছিড়ে গেছে। ফলে ১০ থেকে ১৫ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সিস সানচেজের উরুর মাংস পেশী ছিড়ে গেছে। ফলে ১০ থেকে ১৫ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। লা লিগায় শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষে ৩-১ গোলে জিতলেও বার্সেলোনাকে এর মূল্য দিতে হয় দুই সপ্তাহের জন্য চিলির আক্রমণভাগের এই খেলোয়াড়কে হারিয়ে। কোচ পেপ গার্দিওলার প্রথম একাদশে ছিলেন না সানচেজ। মাঠে নামেন দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে। শেষ পর্যন্ত খেলার শেষ দিকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে স্ট্রেচারে করে। ফলে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি খেলায় বুধবার খেলতে পারছেন না তিনি। গার্দিওলা সাংবাদিকদের বলেন, “আলেক্সিস দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই মাঠে তার অভাব আমরা অনুভব করবে। এটি আরেকটি বাধা, যা আমাদের অতিক্রম করতে হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৯ ঘ.