২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোয় ফ্রান্সের নেতৃত্ব দেবেন লরিস

এবারের ইউরোয় ফ্রান্স দলের নেতৃত্ব দেবেন অলিম্পিক লিওঁ’র গোলরক্ষক হুগো লরিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের ইউরোয় ফ্রান্স দলের নেতৃত্ব দেবেন অলিম্পিক লিওঁ’র গোলরক্ষক হুগো লরিস। জার্মানির সঙ্গে বুধবার সন্ধ্যায় প্রীতি খেলায় নামতে যাচ্ছে ফ্রান্স। এ জন্য দলটি এখন ব্রেমেনে রয়েছে। সেখানে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ফ্রান্স কোচ লরেঁ ব্লাঙ্ককে জিজ্ঞেস করা হয়, ইউরোতে তার দলের নেতৃত্ব লরিস দেবেন কি না? ব্লাঙ্ক জবাব দেন, “আপনি এমনটা চিন্তা করতে পারেন।” এরপর সরাসরি বলেই ফেলেন, “হ্যা।” প্রতিযোগিতা হবে পোল্যান্ড ও ইউক্রেনে। লরিস জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নামেন ২০০৮ সালের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে। এর পর থেকে ফ্রান্সের জার্সি গায়ে দেন তিনি ত্রিশবার। অধিনায়কের ছোট্ট তালিকা প্রকাশ করেন ব্লাঙ্ক গত সপ্তাহে। এতে ছিল তিন জনের নাম। ২৫ বছর বয়সী লরিস ছাড়াও ছিলেন এসি মিলানের রক্ষণভাগের খেলোয়াড় ফিলিপ মেক্সেস ও বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড় এরিক আবিদাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৬ ঘ.