২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী গোলে ব্রাজিলের জয়

বসনিয়ার বিপক্ষে প্রীতি খেলায় ২-১ গোলে জিতেছে ব্রাজিল। তবে নিজেদের পা থেকে নয, জয়সূচক গোলটি এসেছে প্রতিপক্ষ খেলোয়াড় সাসা পাপাচের পা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বসনিয়া ও হারজেগোভিনার বিপক্ষে প্রীতি খেলায় ২-১ গোলে জিতেছে ব্রাজিল। তবে নিজেদের পা থেকে নয, জয়সূচক গোলটি এসেছে প্রতিপক্ষ খেলোয়াড় সাসা পাপাচের পা থেকে। আসছে বিশ্বকাপে স্বাগতিক দেশের জন্য আদর্শ একটা দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ মানো মেনেজেস দায়িত্ব নেয়ার পর থেকে। মঙ্গলবার বসনিয়ার বিপক্ষে খেলা দেখে মনে হচ্ছে তাকে আরো কিছু দিন পরীক্ষা চালিয়ে যেতে হবে। খেলার চার মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন মার্সেলো। নয় মিনিট পরই বসনিয়াকে খেলায় ফেরান ভেদাদ ইবিসেভিচ। গোলটার জন্য ইবিসেভিচের প্রশংসা অবশ্যই প্রাপ্য। তবে ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় দাভিদ লুইস ও গোলরক্ষক হুলিও সিজারকে দায়ী করতে হয় অনেক বেশি। মূলত, তাদের ভুলের সুযোগই কাজে লাগান ইবিসেভিচ। জয়সূচক অথচ আত্মঘাতী গোলটা করেন পাপাচ ৯১ মিনিটে। হাল্কের নিচু করে আড়াআড়িভাবে দেয়া বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন পাপাচ। এর আগে দুই দলই গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। রোনালদিনহো জাতীয় দলে ফেরেন গত বছর ঘানার বিপক্ষে খেলার মধ্য দিয়ে। এবারো তাকে রাখা হয় প্রথম একাদশে। কিন্তু খেলায় তিনি ছিলেন তার ছায়া হয়ে। ফলে যা হওয়ার তাই হয়েছে, দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে হয়নি তাকে। সুইজারল্যান্ডের দ্বিতীয় বিভাগের একটা দলের স্টেডিয়ামে খেলা হলেও দর্শক ছিল কানায় কানায় পূর্ণ এবং বলতে গেলে তাদের সবাই ছিলেন বসনিয়ার অন্ধ সমর্থক। খেলা শুরুর আগে তাদের চিৎকারে ঢাকা পড়ে যায় ব্রাজিলের জাতীয় সঙ্গীত। এছাড়া ব্রাজিলের কোনো খেলোয়াড়র পায়ে বল গেলেই তাকে হজম করতে হয় অবিরাম টিটকারী। খেলা শেষে মেনেজেস বলেন, প্রতিপক্ষের জন্য পরিস্থিতি কঠিন করে তোলেন সমর্থকরা। প্রথমবার বল পায়ে নেয়া মাত্র নেইমারকে যে ফাউল করা হয়, তা অপরাধ ছাড়া আর কিছুই নয় বলে মত দেন ব্রাজিল কোচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১০৫৭ ঘ.