ঢাকা, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা বিশ্বকাপ কাবাডিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। ১-৪ মার্চ ভারতের রাজ্য পাটনার রাজধানী বিহারে বসছে এ আসর।
প্রতিযোগিতায় অংশ নিতে ১৪ সদস্যের বাংলাদেশ দল বুধবার সকালে ঢাকা ছেড়ে যাবে। এই দলে আছেন ১০ জন খেলোয়াড় এবং চারজন কর্মকর্তা।
প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, মালোয়েশিয়া, মেক্সিকো, চাইনিজ তাইপে, চীন, ইতালি, শ্রীলঙ্কা, কানাডা, নেপাল, জাপান, ইরান, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক ভারত।
প্রথম পর্বে চার গ্র“পে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্র“পের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ৪ মার্চ ফাইনাল।
১০ খেলোয়াড় হলেন- শাহনাজ পারভীন মালেকা, ফারজানা আক্তার বেবি, কাজী শাহীন আরা, শারমিন সুলতানা রিমা, রুপালী চাকমা, ফাতেমা আক্তার পলি, কচি রানী মন্ডল, ইসমত আরা নিশি, ফাতেমা আক্তার শিলা ও শিলা আক্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০০৯ ঘ.
bdnews24