ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার হকি লিগে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার দলবদলের দ্বিতীয় দিনে ঐতিহ্যবাহী দলটি ১৩ জনকে নিবন্ধন করেছে। এদের মধ্যে ৮ জনই জাতীয় দলের খেলোয়াড়।
এই মুহূর্তে জাতীয় দলের দুই সেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমন চয়নকে দলে নিয়েছে মোহামেডান। দুজনই ছয় লাখ টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন। এছাড়া মশিউর রহমান বিপ্লব, শেখ নান্নুœু, ইমরান হাসান পিন্টু, তাপস বর্মণ, কামরুজ্জামান রানা, মানিক, শাকিল, নিপ্পন, মোহন্তী, আলমগীর এবং আশিকও যোগ দিয়েছেন মোহামেডানে।
সোমবার মোহামেডান ছাড়াও উষা ক্রীড়াচক্র, মেরিনার ইয়াংস ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব ১০ জন করে খেলোয়াড় নিবন্ধন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৯ঘ.
bdnews24