২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লিং কাপ লিভারপুলের

শিরোপা জয়ের স্বাদ প্রায় ভুলেই গিয়েছিল লিভারপুল। তবে রোববার সেই স্বাদ আবার নিলো তারা কার্লিং কাপ জিতে। ফাইনালে চ্যাম্পিয়নশিপের দল কার্ডিফ সিটিকে টাইব্রেকারে হারায় ৩-২ গোলে। অতিরিক্ত সময়ে খেলা অমীমাংসিত ছিল ২-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 04:57 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিরোপা জয়ের স্বাদ প্রায় ভুলেই গিয়েছিল লিভারপুল। তবে রোববার সেই স্বাদ আবার নিলো তারা কার্লিং কাপ জিতে। ফাইনালে চ্যাম্পিয়নশিপের দল কার্ডিফ সিটিকে টাইব্রেকারে হারায় ৩-২ গোলে। অতিরিক্ত সময়ে খেলা অমীমাংসিত ছিল ২-২ গোলে। এবার নিয়ে অষ্টমবারের মতো লিগ কাপ জিতলো লিভারপুল। খেলা শেষে ওয়েম্বলিতে ফুটে ওঠে দুই ধরনের দৃশ্য। লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড যখন ট্রফি জেতার আনন্দ-উল্লাসে মত্ত, ঠিক তখন তার জ্ঞাতি ভাই কার্ডিফের বদলী খেলোয়াড় অ্যান্টনির মুখে ছিল বিষন্নতার ছায়া। টাইব্রেকারের সময় কিক নিয়েও গোল করতে পারেননি তিনি। আর তার এই ‘মিস’ই পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে। লিভারপুলের জয়ের সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে বেজে ওঠে দলীয় সঙ্গীত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। আতশবাজির খেলায় রাঙা হয়ে ওঠে ওয়েম্বলির আকাশ। আর তখন মাঠে চলছিল খেলোয়াড়দের আনন্দ-উল্লাস। দলটি সর্বশেষ শিরোপা জেতে ২০০৬ সালে, এফএ কাপের। খেলা শেষে জেরার্ড বলেন, “ফাইনাল শেষে এক দলের খেলোয়াড়রা থাকবেন আনন্দ-উল্লাসে মত্ত, আরেক দলের খেলোয়াড়দের মন থাকবে বিষন্ন-এটাই হয়ে আসছে সব সময়। আমি অ্যান্টনির মনের অবস্থাটা অনুভব করতে পারছি।” অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কার্ডিফের বেন টার্নারের গোল ফাইনালকে ঠেলে দেয় টাইব্রেকারে। এতে ডার্ক কুইট, স্টুয়ার্ট ডাউনিং ও গ্লেন জনসন গোল করে কাপ তুলে দেন লিভারপুল কোচ কেনি ডাল্গলিশের হাতে। খেলা শেষে ডাল্গলিশ সাংবাদিকদের বলেন, “ছয় বছরের মধ্যে এটাই প্রথস ট্রফি। তাই ক্লাবের জন্য দিনটি খুবই শুভ।” ম্যাচটিকে কঠিন বলে অভিহিত করে তিনি বলেন, “কার্ডিফের খেলোয়াড়রা তাদের দলকে ভালোভাবেই তুলে ধরেছেন। অতিরিক্ত সময়ে ডার্কের গোল করার পরও দমে যাননি তারা। ক্লান্ত হয়ে পড়ার পরও ঠিকই গোল শোধ করে দেন তারা শেষ মুহূর্তে।” জয় নিশ্চিত ভেবে উৎসবের মনোভাব নিয়ে সেজেগুজে মাঠে এসেছিলেন লিভারপুলের সমর্থকরা। কিন্তু খেলার ১৯ মিনিটে ম্যাসনের গোল কার্ডিফ এগিয়ে গেলে হাসি উধাও হয়ে যায় তাদের মুখ থেকে। ৬০ মিনিটে অবশ্য তাদের মুখে হাসি ফিরিয়ে আনেন স্ক্রটেল। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। খেলার ১০৮ মিনিটে কুয়েটের গোলে এগিয়ে গেলেও ১১৮ মিনটে টার্নার খেলায় ফেরান কার্ডিফকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫২ ঘ.