২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই ঘর গুছিয়ে নিলো আবাহনী-ঊষা

প্রিমিয়ার হকি লিগের দলবদলের প্রথম দিনেই ঘর গুছিয়ে নিয়েছে আবাহনী লিমিটেড ও ঊষা ক্রীড়াচক্র। রোববার আবাহনী ১১ জন এবং ঊষা ৭ জনকে নিবন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার হকি লিগের দলবদলের প্রথম দিনেই ঘর গুছিয়ে নিয়েছে আবাহনী লিমিটেড ও ঊষা ক্রীড়াচক্র। রোববার আবাহনী ১১ জন এবং ঊষা ৭ জনকে নিবন্ধন করেছে। জাতীয় দলের পুষকর খিসা মিমো ও জাহিদ হাসান যোগ দিয়েছেন আবাহনীতে। এছাড়া মুসা মিয়া, জাহিদ এহসান রানা, আসাদুজ্জামান চন্দন, জাহিদুল ইসলাম রাজন, ইকবাল নাদের প্রিন্স, হাসান জোবায়েরকেও নিয়েছে তারা। তবু তেমন ভালো দল গড়তে পারেনি আবাহনী। ঘাটতিটা বিদেশী খেলোয়াড় এনে পুষিয়ে নেয়ার আশা করছেন আবাহনীর কোচ মাহবুব হারুন। তিনি বলেন, “এবার আবাহনী তেমন ভালো দল গড়তে পারেনি। তবে আমরা চেষ্টা করবো ভালো মানের বিদেশী খেলোয়াড় নিয়ে আসার।” ঊষায় যোগ দেয়া খেলোয়াড়রা হলেন রাসেল খান বাপ্পি, শহিদুল্ল¬াহ টিটু, ইসা মিয়া, মোশাররফ হোসেন কুটি, আফসার উদ্দিন, মাইনুল ইসলাম ও শামসুদ্দিন তুহিন। সোমবার দল গোছাবে মোহামেডান। ঐতিহ্যবাহী দলটি এবার সবচেয়ে শক্তিশালী দল গড়তে যাচ্ছে। জাতীয় দলের ৮ জন খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, তাপস বর্মণ, মশিউর রহমান বিপ্ল¬ব, কামরুজ্জামান রানা, শেখ মোহাম্মদ নান্নু ও মানিকের মোহামেডানে যোগ দেয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২০ঘ.