২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে হকির দলবদল

দুই মৌসুম বন্ধ থাকার অবশেষে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার হকি লিগ। রোববার থেকে শুরু হবে হকির দলবদল। চলবে মঙ্গলবার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মৌসুম বন্ধ থাকার অবশেষে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার হকি লিগ। রোববার থেকে শুরু হবে হকির দলবদল। চলবে মঙ্গলবার পর্যন্ত। সর্বশেষ ২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিলো প্রিমিয়ার লিগ। এরপর দুই মৌসুম এই প্রতিযোগিতা মাঠে গড়ায়নি। খন্দকার জামিলউদ্দিনের নেতৃত্বাধীন কমিটির তিন বছরের মেয়াদে ঐ একবারই হয়েছিলো প্রিমিয়ার লিগ। লিগ আয়োজনের দাবিতে হকি খেলোয়াড়রা আন্দোলনে নেমেছিলেন। তারা মাঠে নেমে জাতীয় যুব হকির ফাইনাল পর্যন্ত ভন্ডুল করে দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচিত কমিটি ভেঙ্গে জন্ম হয়েছে অ্যাডহক কমিটির। এই কমিটির অধীনে দুটি টুর্নামেন্টও হয়েছে। এখন প্রিমিয়ার লিগ শুরুর অপেক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫২ঘ.