২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ স্মৃতি হকিতে আবাহনী চ্যাম্পিয়ন

শহীদ স্মৃতি হকির শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-২ গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ স্মৃতি হকির শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-২ গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়েছে। আবাহনীর পক্ষে ইকবাল নাদির প্রিন্স দুটি এবং হাসান জোবায়ের নিলয় একটি গোলটি করেন। সেনাবাহিনীর দুটো গোলই সাব্বির হোসেনের। চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা পেয়েছে আবাহনী । রানার্সআপ সেনাবাহিনীর প্রাপ্তি ১৫ হাজার টাকা। ৫ হাজার টাকা পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইকবাল নাদির প্রিন্স। বিনা পারিশ্রমিকে ক্ষুদে হকি খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া কোচ ফজলুল ইসলামকে ৬০ হাজার টাকা দিয়ে সম্মানও জানিয়েছে হকি ফেডারেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৩ঘ.