২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামবুর্গের সঙ্গে গ্লাডবাখের ড্র

সুযোগ পেয়েও তাকে কাজে লাগাতে পারেনি বরুসিয়া মনচেনগ্লাডবাখ। সুসংহত করতে পারেনি বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান। এগিয়ে গিয়েও শুক্রবার হামবুর্গের সঙ্গে ড্র করে ১-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুযোগ পেয়েও তাকে কাজে লাগাতে পারেনি বরুসিয়া মনচেনগ্লাডবাখ। সুসংহত করতে পারেনি বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান। এগিয়ে গিয়েও শুক্রবার হামবুর্গের সঙ্গে ড্র করে ১-১ গোলে। আলো ছড়িয়েই খেলা শুরু করে গ্লাডবাখ। বেশ কয়েকটি সুযোগও পায় এগিয়ে যাওয়ার। কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। একবার তো গ্লাডবাখের রোয়েল ব্রাউয়ারেসের শট গোলে প্রায় ঢুকেই গিয়েছিল। কিন্তু কপাল ভালো হামবুর্গে। ঠিক গোল-লাইনের ওপর থেকে বল ফিরিয়ে দেন হামবুর্গের রক্ষণভাগের খেলোয়াড় ডেনিস ডিয়েকমেইয়ার। এর আগে চমৎকার একটা সুযোগ নষ্ট করেন ইগর ডে কামারগো। কিন্তু প্রথমার্ধের খেলার শেষ মিনিটে ঠিকই এগিয়ে যায় গ্লাডবাখ মাইক হাঙ্কের গোলে। হামবুর্গ অধিনায়ক হেইকোওয়েস্টারম্যানের হাতে বল লাগলে ফ্রি-কিকের নির্দেশ দেন রেফারি। জুয়ান আরাঙ্গোর কিক মাথা দিয়ে ‘গ্ল্যান্স’ করে জালে পাঠিয়ে দেন হাঙ্কে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলার ১১ মিনিটে এক সতীর্থর কর্নার-কিক জালে পাঠিয়ে গোল শোধ করেন দেন টোলগে আর্সলান। শালকেকে হারিয়ে রোববার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে যেতে পারে বায়ার্ন মিউনিখ। চতুর্থ দল শালকে জিতলে তারা ধরে ফেলবে গ্লাডবাখকে। ২২ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরুসিয়া ডর্টমুন্ড। এক ম্যাচ বেশি খেললেও গ্লাডবাখের পয়েন্ট ৪৭। বায়ার্নের ৪৫ ও শালকের ৪৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০১ ঘ.