২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফুটবলের অনেক ক্ষতি করেছেন মারাদোনা’

দিয়েগো মারাদোনাকে জীবন্ত কিংবদন্তী বললে আপত্তি করেন না ফুটবল দুনিয়ার কেউ। আর্জেন্টিনার অনেকেই তাকে ডেকে থাকেন সে দেশের ফুটবল ইশ্বর বলেও। সেই মারাদোনাই নাকি ফুটবল সম্পর্কে কিছুই জানেন না-বললেন আরেক জীবন্ত কিংবদন্তী প্যারাগুয়ের হোসে লুই চিলাভার্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিয়েগো মারাদোনাকে জীবন্ত কিংবদন্তী বললে আপত্তি করেন না ফুটবল দুনিয়ার কেউ। আর্জেন্টিনার অনেকেই তাকে ডেকে থাকেন সে দেশের ফুটবল ইশ্বর বলেও। সেই মারাদোনাই নাকি ফুটবল সম্পর্কে কিছুই জানেন না-বললেন আরেক জীবন্ত কিংবদন্তী প্যারাগুয়ের হোসে লুই চিলাভার্ট। বার্সেলোনা গোলরক্ষক ভিক্তর ভালদেসের সমালোচনা করেছিলেন মারাদোনা। এর জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন ৪৬ বছর বয়সী চিলাভার্ট। এরপর তিনি তার রায় দিয়ে দেন, ভালদেসই এই মুহূর্তে বিশ্বের সেরা গোলরক্ষক। সেই সঙ্গে তীব্র সমালোচনা করেন তিনি মারাদোনার। বলেন, আল-ওয়াসল কোচ ফুটবলের উদাহরণ হতে পারেন না। “মারাদোনা ফুটবল সম্পর্কে কিছই জানেন না,” যোগ করেন চিলাভার্ট, “মাদক দ্রব্যের প্রতি আসক্ত নয়, নিজেদের যতœ নিতে হয় ফুটবলারদের।” “তিনি ফুটবলের অনেক ক্ষতি করেছেন। এমন কি, পোপ দ্বিতীয় জন পল সম্পর্কেও বাজে কথা বলেছেন। আর সে কারণেই তাকে নির্বাসনে যেতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে,” বলেন চিলাভার্ট। অনেকেই মারাদোনার পাশে বসান বার্সার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসিকে। কিন্তু চিলাভার্ট মারাদোনার চেয়ে অনেক খানি এগিয়ে রাখছেন মেসিকে, “মারাদোনার চেয়ে মেসি ভালো খেলোয়াড়।” এর পেছনে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, “এই বয়সে মেসি যা অর্জন করেছেন, ওই বয়সে মারাদোনা তার এক শতাংশও অর্জন করতে পারেননি।” আইএফএফএইচএস’র তিনবারের বিশ্বসেরা গোলরক্ষক চিলাভার্ট ফুটবল থেকে বিদায় নেন ২০০৪ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৮ ঘ.