২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসল্যান্ডের বিপক্ষে জাপানের জয়

উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলার আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিল জাপান। শুক্রবার প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলে জিতেছে তারা আইসল্যান্ডের বিপক্ষে। যদিও পূর্ণ শক্তির দল মাঠে নামায়নি জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলার আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিল জাপান। শুক্রবার প্রস্তুতি ম্যালে ৩-১ গোলে জিতেছে তারা আইসল্যান্ডের বিপক্ষে। যদিও পূর্ণ শক্তির দল মাঠে নামায়নি জাপান। ওসাকায় খেলার ৯১ সেকেন্ডেই রায়োচি মায়েদার গোলে এগিয়ে যায় এশিয়া চ্যাম্পিয়নরা। এতে বিস্মিত হয়ে পড়েন জাপান কোচ আলবার্তো জাচ্চেরোনি নিজেও। তখনো তিনি নিজের জায়গায় বসার সুযোগ করে উঠতে পারেননি। ইয়োশিতো ওকুবোর সঙ্গে বল দেয়া-নেয়া করে তোমোয়াকি মাকিনো এক পর্যায়ে বাঁ-প্রান্ত থেকে আড়াআড়িভাবে বল ফেলেন প্রতিপক্ষের গোলমুখে। সেই বল মাথা দিয়ে জালে জড়িয়ে দেন মায়েদা। এর পরই মাঠ দখলে নিয়ে নিয়ে নেয় জাপান। প্রথমার্ধে সফরকারীদের তো গোল করার কোনো সুযোগই দেয়নি তারা। বিরতির পর অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আইসল্যান্ড। তবে লাভ হয়নি, উল্টো গোল খেয়ে বসে তারা। খেলার ৫৩ মিনিটে জাতীয় দলের হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন জুঙ্গো ফুজিমতো। বদলী খেলোয়াড় কেঙ্গো নাকামুরার কাছ থেকে বল পেয়ে গোল করেন তিনি। মাকিনো গোল ব্যবধান ৩-০ তে নিয়ে যান ডান পায়ের প্রচণ্ড শটে, খেলার ৭৯ মিনিটে। আইসল্যান্ডের মুখ রক্ষা করেন আর্নর স্মারাসন, যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে। খেলা শেষে জাচ্চেরোনি বলেন, “জয় দিয়ে বছর শুরু করা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি জয় দিয়েই বছর শুরু করতে চেয়েছিলাম।” “আমার খেলোয়াড়রা ভালো খেলেছেন। যদিও তারা শারীরিকভাবে এক শ’ শতাংশ ‘ফিট’ ছিলেন না,” যোগ করেন তিনি। ইতালিয়ান এই কোচ বলেন, “আশা করছি এই ছন্দ আমরা ধরে রাখতে পারবো।” বিশ্বকাপের বাছাইয়ের তৃতীয় পর্বে বুধবার দেশের মাটিতে জাপান খেলবে উজবেকিস্তানের সঙ্গে। এরই মধ্যে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে দল দু’টো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৬ ঘ.