২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিনে একটি রেকর্ড

জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিনে একটি রেকর্ড হয়েছে। ৬৩.৭৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর রাশেদুজ্জামান। এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিলো ৬৩.৫৮ মিটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিনে একটি রেকর্ড হয়েছে। ৬৩.৭৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর রাশেদুজ্জামান। এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিলো ৬৩.৫৮ মিটার। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম দিনে সেনাবাহিনীর প্রাধান্য ছিলো। ৭টি সোনা, ৫টি রুপা এবং ২টি ব্র্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে তারা। ২টি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থানে আছে বিজেএমসি। ১টি করে সোনা ও রুপা এবং ২টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর অবস্থান তৃতীয়। দিনের অন্যতম আলোচিত ইভেন্ট মহিলাদের ২০০ মিটারে সোনা জিতেছেন বিজেএমসির নাজমুন নাহার বিউটি। তিনি সময় নেন ২৫.২ সেকেন্ড। দ্বিতীয় বিকেএসপির জাকিয়া সুলতানা (২৫.৩ সেকেন্ড) এবং তৃতীয় একই দলের পাপিয়া রানী (২৫.৪ সেকেন্ড)। গত সামার মিটের দ্রুততম মানবী শামসুন নাহার চুমকী চোটের কারণে ট্র্যাকের বাইরে থাকায় বিউটির জন্য কাজটা সহজ হয়ে গেছে। পুরুষদের ২০০ মিটারে সোনা জিতেছেন সেনাবাহিনীর আজহারুল ইসলাম (২১.৯ সেকেন্ড)। রুপা একই দলের খলিলুর রহমান (২২ সেকেন্ড) আর ব্রোঞ্জ বিমানবাহিনীর হাফিজুল ইসলামের (২২.১ সেকেন্ড)। এছাড়া পুরুষদের ম্যারাথনে সেনাবাহিনীর ফিরোজ খান, পুরুষদের হ্যামার থ্রোতে একই দলের লিটন রহমান, মহিলাদের হাই জাম্পে আনসার ও ভিডিপির নূরজাহান মল্লি¬ক, পুরুষদের ১৫০০ মিটারে সেনাবাহিনীর শহীদুল ইসলাম, মহিলাদের ১৫০০ মিটারে বিজেএমসির রওশন আরা পুতুল, পুরুষদের শটপুটে সেনাবাহিনীর মামুন শিকদার, পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে বিমানবাহিনীর আফজাল হোসেন এবং পুরুষদের ৫০০০ মিটারে সেনাবাহিনীর জামরুল ইসলাম সোনা জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৪ঘ.