২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ স্মৃতি হকির ফাইনালে আবাহনী-সেনাবাহিনী

শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ সেনাবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার বেলা ৩টায় ফাইনালে মুখোমুখি হবে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ সেনাবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার বেলা ৩টায় ফাইনালে মুখোমুখি হবে দুদল। প্রতিযোগিতার লিগ পর্বে ৪ ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে সেনাবাহিনীর অবস্থান সবার ওপরে। ৯ পয়েন্ট নিয়ে আবাহনী আছে দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার লিগ পর্বে আবাহনী ৭-২ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে। বিজয়ী দলের জাহিদ হোসেন তিনটি, খুরশিদুর রহমান দুটি এবং সারওয়ার হোসেন ও শামসুল আলম সুজন একটি করে গোল করেন। নৌবাহিনীর দুই গোলদাতা মর্তুজা মামুন ও রাসেল মাহমুদ জিমি। অন্য ম্যাচে সেনাবাহিনী ২-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে। সেনাবাহিনীকে জয় এনে দেয়া গোল দুটো সিরাজুল ইসলাম ও মিলন হোসেনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০২ঘ.