২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে বিধ্বস্ত করলো শেখ রাসেল

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সাদা-কালো শিবিরকে। দুই গোল করে শেখ রাসেলের জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সাদা-কালো শিবিরকে। দুই গোল করে শেখ রাসেলের জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকান। মোহামেডানের হার ছাড়াও ম্যাচটির আলোচিত ঘটনা শেখ রাসেলের মেজবাবুল হক মানিক ও মোহামেডানের ডোমেনিখ জনসনের লাল কার্ড। ৪৪ মিনিটে সোহেল রানাকে মারাত্মক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান মানিক। তবে দশ জনের দলে পরিণত হওয়ার ধাক্কাই যেন জাগিয়ে তোলে শেখ রাসেলকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিপক্ষের ওপরে আক্রমণের ঢেউ বইয়ে দেয় তারা। তার সুফলও পেয়ে যায় ৫৭ মিনিটে। আনোয়ারের ক্রস থেকে চমৎকার শটে মোহামেডানের গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলকে পরাস্ত করেন বুকোলা । ৮০ মিনিটে বুকোলার কৃতিত্বেই ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। বক্সের ভেতরে তাকে ফেলে দেন মোহামেডানের ডিফেন্ডার মোরসালিন পারভেজ। পেনাল্টির বাঁশি বাজাতে একটওু দ্বিধা করেননি রেফারি আজাদ রহমান। সুযোগটার সদ্ব্যবহার করেন বুকোলা নিজেই। ২-০ হওয়ার ঠিক ৭ মিনিট পর দু দলের খেলোয়াড় সংখ্যায়ও সমতা চলে আসে। প্রতিপক্ষের স্ট্রাইকার উত্তম কুমার বণিককে ফাউল করে লাল কার্ড দেখে বেরিয়ে আসেন মোহমেডানের নাইজেরীয় ডিফেন্ডার জনসন। বাড়তি সময়ে ঘানার মিডফিল্ডার মরো মোহাম্মদের গোল বড় ব্যবধানের জয় নিশ্চিত করে শেখ রাসেলের। এই জয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ রাসেল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করা মোহামেডানের অবস্থান ষষ্ঠ। শেখ রাসেলের কাছে এভাবে হেরে যাওয়ায় মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো একই সঙ্গে বিস্মিত ও ক্ষুব্ধ। তিনি বলেন, “আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলোয়াড়রা অনেক উজ্জীবিত ছিলো। অথচ আজ (বৃহস্পতিবার) তার লেশমাত্রও দেখা যায়নি। এই হারকে তাই স্বাভাবিকই বলা যায়।” “মনে হচ্ছে কাল থেকে খেলোয়াড়দের আবার ফুটবলের প্রাথমিক জ্ঞান শেখাতে হবে। এছাড়া আমার আর কিছু করার নেই,” যোগ করেন তিনি। শেখ রাসেলের কোচ মারুফুল হক এই জয়েও খুব বেশি উচ্ছ্বসিত নন। তিনি বলেন, “আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলেই অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ছেলেরা এই ম্যাচে ভালো খেলার চেষ্টা করেছে বলে তার সুফলও পেয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৮ঘ.