ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের একমাত্র ম্যাচে জিতেছে ওয়ারী ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে কক্সসিটি এসসিকে।
২৫ ও ৩৬ মিনিটে বিজয়ী দলের পক্ষে দুটি গোলই করেন মোখলেসুর রহমান। কক্সসিটির একমাত্র গোলদাতা সাইফুদ্দিন।
এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ওয়ারীই এখন লিগের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে কক্সসিটির অবস্থান তৃতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২০ঘ.
bdnews24