২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে জাতীয় অ্যাথলেটিক্স

শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩৭তম জাতীয় অ্যাথলেটিক্স। তিন দিনের এই প্রতিযোগিতা শেষ হবে ২৬ ফেব্র“য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩৭তম জাতীয় অ্যাথলেটিক্স। তিন দিনের এই প্রতিযোগিতা শেষ হবে ২৬ ফেব্র“য়ারি। প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার পর্যন্ত ২১টি দল নিবন্ধন করেছে। ফেডারেশন কর্মকর্তারা অবশ্য দলের সংখ্যা বাড়ার আশা করছেন। গত আসরে ৮০টি দল অংশ নিয়েছিলো। হ্যান্ড টাইমিং নিয়ে অতীতে অনেক আলোচনা-সমালোচনা হওয়ায় এবার আর তা থাকছে না। তাই এবারের প্রতিযোগিতায় ইলেকট্রনিক টাইমিংয়ের সুবিধা পাবেন অ্যাথলেটরা। প্রথমবারের মতো পদকের পাশাপাশি আর্থিক পুরস্কারও পাবেন প্রতিযোগীরা। সোনা জয়ীদের দুই হাজার, রুপা জয়ীদের এক হাজার ও ব্রোঞ্জ জয়ীদের ৫০০ টাকা করে দেয়া হবে। নতুন রেকর্ড গড়তে পারলেও পুরস্কার থাকছে। এ পুরস্কার দেবেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সদস্য ইব্রাহিম চেঙ্গিস। তিনি প্রত্যেক রেকর্ডের জন্য পাঁচ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। নতুন রেকর্ড গড়া ক্রীড়াবিদদের উপহার দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিযোগিতার স্পন্সর ওয়ালটনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৮ঘ.