২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি একজন আশাবাদী মানুষ’

একটা জটিল অবস্থার মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ আবু ইউসুফ। নেপালের পোখরা কাপ এবং ফেডারেশন কাপের শিরোপা পাইয়ে দেয়া কোচ সাইফুল বারী টিটু বরখাস্ত হওয়ার পরই তিনি দায়িত্ব নিয়েছেন দলটির। ইউসুফ এই দলটির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটা জটিল অবস্থার মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ আবু ইউসুফ। নেপালের পোখরা কাপ এবং ফেডারেশন কাপের শিরোপা পাইয়ে দেয়া কোচ সাইফুল বারী টিটু বরখাস্ত হওয়ার পরই তিনি দায়িত্ব নিয়েছেন দলটির। ইউসুফ এই দলটির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন। প্রশ্ন: শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পেয়েছেন এমন সময় যখন দলটি খারাপ সময় পার করছে। এই দল নিয়ে সফলতা পাওয়া সম্ভব ? উত্তর: আসলে আমি এমন অবস্থায় দায়িত্ব নিয়েছি, যখন দলটির খেলোয়াড়দের মানসিক অবস্থা একেবারেই বিপর্যস্ত। আমার প্রথম কাজই হচ্ছে এই অবস্থা থেকে উত্তোরণ ঘটানো। এটা আমার জন্য চ্যালেঞ্জই বটে। আশা করছি সফল হবো আমি। প্রশ্ন: দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচই হেরে বসেছে দল। চ্যালেঞ্জটা কঠিন হয়ে গেলো না ? উত্তর: প্রথম ম্যাচে হারাটা যে কোন কোচের জন্যই হতাশার। আমার কাছেও তেমনটি মনে হয়েছে। অবশ্য এমন কঠিন অবস্থা পার হওয়ার মতো মানসিক দৃঢ়তা আমার রয়েছে। কারণ আমি একজন আশাবাদী মানুষ। প্রশ্ন: এই অল্প কয়দিনের দায়িত্বে কি মনে হয়েছে ? কোথায় সমস্যা দলটির? উত্তর: দলটি খুবই অগোছালো। প্রতিটি বিভাগেই সমস্যা রয়েছে। আসলে ফুটবল হচ্ছে একটা টিম ওয়ার্কের খেলা। এখানে সবার এক সঙ্গে কাজ করতে হবে। তা না হলে ভালো ফল আসবে না। প্রশ্ন: খেলোয়াড়দের মধ্যে কি কোন সমস্যা রয়েছে ? উত্তর: সে রকম কোন সমস্যা আমার মনে হয়নি। তবে আমার মনে হচ্ছে অনেক চাপ নিয়ে খেলছে তারা। এমন অবস্থায় ভালো পারফর্ম করাও সম্ভব নয়। প্রশ্ন: চার ম্যাচে আট পয়েন্ট খুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল অনেক পিছিয়ে পড়েছে। তাদের রেসে ফেরা সম্ভব হবে ? উত্তর: এখনই হতাশ হলে চলবে না। এটাই শেষ নয়। সুযোগ আসবে সামনে। সে সুযোগ গুলো কাজে লগানো সম্ভব হলেই ভালো ফল পাওয়া যাবে। প্রশ্ন: মোহামেডান এবং মুক্তিযোদ্ধার কোচ ছিলেন আপনি। এখন শেখ জামালের দায়িত্বটাকে কেমন ভাবে দেখছেন ? উত্তর: মাত্র দায়িত্ব নিয়েছি দলের। হতে অনেক সময় বাকি। মূল্যায়নের সময় আসেনি এখনো। তাছাড়া প্রতিটি ক্লাবের পরিবেশ পরিস্থিতি আলাদা। এখানে তূলনা করা ঠিক হবে না। প্রশ্ন: কতোটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন ? উত্তর: আমাদের দেশের ক্লাব সংস্কৃতিতে কোচ-কর্মকর্তা সবাইকে এক হয়ে কাজ করতে হয়। তাই কোচদের অনেক কিছু মানিয়ে চলতে হবে। তবে আমি বলব শেখ জামাল কর্মকর্তারা একটু বেশি আবেগ প্রবন। কিন্তু তাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই। প্রশ্ন: শেখ জামালের সদ্য বরখাস্ত হওয়া কোচ সাইফুল বারী টিটু সম্পর্কে আপনার মূল্যায়ন কেমন ? উত্তর: টিটু খুবই ভালো মানের একজন কোচ। মানুষ হিসবেও অনেক ভালো। তবে তার বিদায় নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। তা আমার জন্য সুখকর হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০১৫ঘ.