ঢাকা, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় হেরে গেছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার মওলানা ভাসনী হকি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী ২-১ গোলে হারিয়েছে তাদের।
প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে আবাহনী। খেলার ১৫ মিনিটে আবাহনীর পক্ষে হাসান জোবায়ের নিলয় একমাত্র গোলটি করেন। মিলন হোসেন ও রোকনুজ্জামান সোহাগ পরে দুই গোল করে সেনাবাহিনীর জয় নিশ্চিত করেন।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনী ২-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। মামুন হোসেন ও সাদ্দাম হোসেন বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন। পুলিশের হয়ে একমাত্র গোলটি করেন মাসুম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩৬ঘ.
bdnews24