ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ স্মৃতি হকিতে সহজেই জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।
প্রথমার্ধ ২-২ গোলে অমীমাংসিত ছিলো।
বিজয়ী দলের রিমন দুটি এবং মামুন ও টিটু একটি করে গোল করেন। পুলিশের দুটো গোলই তুর্য্যর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৬ঘ.
bdnews24