২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের গঠনতন্ত্র সংশোধন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গঠনতন্ত্র সংশোধন হয়েছে। সোমবার বাফুফের নির্র্বাহী কমিটির সভায় সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদনও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গঠনতন্ত্র সংশোধন হয়েছে। সোমবার বাফুফের নির্র্বাহী কমিটির সভায় সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদনও হয়েছে। গঠনতন্ত্রের নতুন সংযোজন অনুযায়ী আগামী জুনে বাফুফের সম্ভাব্য নির্বাচনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটাধিকার থাকবে। বাফুফের সভায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে ১৮ মার্চ এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে ২৮ মার্চের মধ্যে নির্বাচন করার নির্দেশও দেয়া হয়। নইলে তাদের ভোটাধিকার না থাকার কথাও জানিয়ে দেয়া হয়। বাফুফের সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০০৮ সালের ২৮ এপ্রিল। ২৭ ফেব্র“য়ারি বাফুফের নির্বাহী কমিটি আরেকটি জরুরি সভায় বসবে। ঐ সভায় বাফুফের নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৫ঘ.