ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর রজার ফেদেরারের মনে শিরোপা জয়ের উচ্ছ্বাস। রোববার রটারডামে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। এ বছর এটাই ফেদেরারের প্রথম শিরোপা।
রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার এর আগে ২০০৫ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১২ ঘ.
bdnews24