২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্সিকে আর্সেনাল ছাড়তে বললেন ইব্রা

আর্সেনাল অধিনায়ক রবিন ভন পার্সির প্রতি দল ত্যাগের আহ্বান জানিয়েছেন এসি মিলানের আক্রমণভাগের খেলোয়াড় জ্লাতন ইব্রাহিমোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনাল অধিনায়ক রবিন ভন পার্সির প্রতি দল ত্যাগের আহ্বান জানিয়েছেন এসি মিলানের আক্রমণভাগের খেলোয়াড় জ্লাতন ইব্রাহিমোভিচ। সান সিরোতে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ভন পার্সির দল ৪-০ গোলে হার মানে ইব্রাহিমোভিচের মিলানের কাছে। এতে চ্যাম্পিয়ন্স লিগের আশা কার্যত শেষ হয়ে যায় লন্ডনের দলটির। পার্সিকে সতর্ক করতে গিয়ে ইব্রাহিমোভিচ শনিবার বলেন, তিনি যদি কোনো কিছু জিততে চান, তাহলে তার লন্ডন ছাড়ার প্রয়োজন রয়েছে। গত গ্রীষ্মে যেমনটা করেছেন বার্সেলোনার সেস ফ্যাব্রেগাস। সুইডেনের এই খেলোয়াড় বলেন, “কয়েক বছর ধরে যখন আপনি কোনো কিছু জিততে পারছেন না, তখন লোকজন অবশ্যই অনুধাবন করতে পারবেন যে কেন আপনি ফ্যাব্রেগাসের মতো লন্ডন ছাড়লেন।” “আমি জানি না তিনি কি ভাবছেন। কিন্তু আমি জানি কি করতে হবে,” যোগ করেন ইব্রাহিমোভিচ, “আমি বেশ কয়েকটি দল পাল্টিয়েছি। কেননা আমি একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।” “ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে আট বছরে আমি আটটি শিরোপা জিতেছে,” ইব্রহিমোভিচের গলায় গর্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০৮ ঘ.