ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেফারিকে চোর বলায় ৮ হাজার ৭ শ’ ডলার জরিমানা গুনতেই হলো নেইমারকে। ২০১০ সালে স্যান্তোসের খেলার পর ব্রাজিলের আক্রমণভাগের এই খেলোয়াড়ের টুইটার অ্যাকাউন্টে রেফারি সান্দ্রো মেইরা রিচ্চিকে চোর বলে অভিহিত করা হয়।
খেলায় খেলেননি নেইমার। তবে খেলা দেখেন টেলিভিশনে। নেইমার দাবি করেন, তিনি এ কাজ করেননি, তার কোনো এক বন্ধু করে থাকতে পারেন।
সে সময় তিনি তার নিজের ওয়েবসাইটে লিখেছিলেন, “রেফারিকে অপমান করার ইচ্ছা আমার কখনোই ছিল না।”
আদালত রেফারিকে এই অর্থ দেয়ার নির্দেশ দেয় দুই মাস আগে। কিন্তু অর্থ দিলেন তিনি এখন।
আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল করতে চাইলেও শেষ পর্যন্ত করেননি নেইমার।
প্রাপ্ত অর্থ একটি দাতব্য সংস্থাকে দিয়ে দেন রিচ্চি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৩ ঘ.
bdnews24