২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতানিয়াকে হারিয়ে শীর্ষে জুভেন্টাস

পিছিয়ে পড়েও দশ জনের কাতানিয়াকে শনিবার ৩-১ গোলে হারিয়ে আবারো সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জুভেন্টাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 05:35 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও দশ জনের কাতানিয়াকে শনিবার ৩-১ গোলে হারিয়ে আবারো সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জুভেন্টাস। খেলা শুরু হওয়ার পর ঘড়ির কাটা চার মিনিটও ছোঁয়নি, এরই মধ্যে পাবলো ব্যারিয়েন্টোসের গোলে এগিয়ে যায় কাতানিয়া। আন্দ্রেয়া পিরলো জুভেন্টাসকে খেলায় ফেরান ২২ মিনিটে। গত গ্রীষ্মে এসি মিলান থেকে জুভেন্টাসে যোগ দেয়ার পর তিনি তার প্রথম গোলটি করলেন ফ্রি-কিক থেকে। শটটি নেন কমপক্ষে ২৫ গজ দূর থেকে। আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে প্রথম থেকেই দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠেছিল খেলাটি। তবে বিরতি পর্যন্ত আর কোনো গোল হয়নি। বিরতি শেষে আবারো সুন্দর ফটবলের পসরা সাজিয়ে বসে দুই দলই। কিন্তু খেলার ৬৫ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মার্কো মোত্তার বিদায় নেয়ার পর উধাও হয়ে যায় সুন্দর ও জমজমাট ফুটবল। ধীরে ধীরে মাঠের দখল নিয়ে নেয় লিগের একমাত্র অপরাজিত দল জুভেন্টাস। জানুয়ারিতে এই জুভেন্টাসের কাছ থেকেই কাতানিয়া ধার নেয় মোত্তাকে। নয় মিনিট পর চিয়েল্লিনির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। আর ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লা দলের জয় নিশ্চিত করেন খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে। জুভেন্টাসের পয়েন্ট ২৩ খেলায় ৪৯। তালিকার দ্বিতীয় দল মিলানের চেয়ে এগিয়ে আছে দুই পয়েন্ট। রোববার দলটি অতিথি হয়ে খেলতে যাবে তালিকার ১৯ নম্বর দল সেসনার মাঠে। আর সপ্তাহান্তে নিজেদের মাঠে স্বাগত জানাবে জুভেন্টাসকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৯ ঘ.