২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামে কনসার্ট আয়োজনে বাফুফের প্রতিবাদ

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কানসার্ট আয়োজনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার এক প্রতিবাদ লিপিতে এর জন্য তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কানসার্ট আয়োজনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার এক প্রতিবাদ লিপিতে এর জন্য তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত শুক্রবার একটি বানিজ্যিক প্রতিষ্ঠান এই মাঠে কনসার্ট আয়োজন করে। এর ফলে মাঠে অনেকগুলো গর্ত হয়েছে। বাফুফের পাঠানো এক প্রতিবাদ লপিতে বলা হয়, স্টেডিয়ামে কসসার্ট আয়োজনের পক্ষপাতি নয় বাফুফে। কিন্তু উদ্বেগের বিষয়, গত কয়েক মাসে এই মাঠে কয়েকটি কনসার্ট হয়েছে। কতিপয় বানিজ্যিক প্রতিষ্ঠান এই স্টেডিয়ামকে কনসার্ট আয়োজনের লক্ষ্যবস্তুতে পরিনত করেছে। প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ করা হয়, বাফুফে অনেক পরিশ্রম করে এই স্টেডিয়ামকে আর্ন্তজাতিক মানের করেছে। কিন্তু কনসার্ট আয়োজনের ফলে মাঠ অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনেকগুলো গর্ত হয়েছে। এতে করে এই মাঠে ফুটবল চালানো কষ্টসাধ্য। তাছাড়া এই মাঠে প্রতিদিন দু’টি করে ম্যাচ আয়োজন হয়। উল্লেখ্য স্টেডিয়ামের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ। মূলত ক্রীড়াপরিষদ কর্মকর্তারাই কনসার্টের অনুমতি দিয়েছে একটি বানিজ্যিক প্রতিষ্ঠানকে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “জাতীয় ক্রীড়া পরিষদ কনসার্ট আয়োজনের অনুমতি দেয়ার বিষয়ে আমাদের সঙ্গে একটুও আলোচনা করার প্রয়োজনবোধ করেনি। আসলে তারা মাঠ কাউকে বরাদ্ধ দিয়ে ফেললে আমাদের করনীয় কিছু থাকে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১৪৬ঘ.