২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ গাজী এখন অনেকটাই সুস্থ

প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন বিজেএমসির উপদেষ্টা কোচ ওয়াজেদ গাজী। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্সের বিপক্ষে বিজেএমসির পুরো ম্যাচ মাঠে বসে দেখেছেন তিনি। বিজেএমসির প্রধান কোচ জাকারিয়া বাবুকে পারমর্শও দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন বিজেএমসির উপদেষ্টা কোচ ওয়াজেদ গাজী। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্সের বিপক্ষে বিজেএমসির পুরো ম্যাচ মাঠে বসে দেখেছেন তিনি। বিজেএমসির প্রধান কোচ জাকারিয়া বাবুকে পারমর্শও দিয়েছেন। শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পান ওয়াজেদ গাজী। কিন্তু বিশ্রাম না নিয়ে পরদিনই মাঠে চলে আসেন ফুটবল-পাগল মানুষটি। গত ১৮ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওয়াজেদ গাজী। এরপর প্রায় এক মাস চিকিৎসা করানোর পর এই অভিজ্ঞ কোচ এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মাঠে চলে আসা প্রসঙ্গে তিনি বলেন, “আমি ফুটবল ছেড়ে দূরে থাকতে পারি না। ভালোবাসার টানে মাঠে চলে এলাম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩০ঘ.