ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশকে অতি কষ্টে হারিয়েছে আবাহনী। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা জিতেছে ৩-২ গোলে।
আবাহনীর হয়ে পুস্কর ক্ষিসা মিমো দুটি এবং ইকবাল নাদির প্রিন্স একটি গোল করেন। পুলিশের দুটো গোলই এনামুল কবীর তুর্যর।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৫-৩ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে মিলন হোসেন ও সিরাজুল ইসলাম দুটি করে এবং আব্দুল মালেক একটি গোল করেন। নৌবাহিনীর তিন গোলদাতা রিমন, শুভ ও বেলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৭ঘ.
bdnews24