২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না দানিলো

বসনিয়ার বিপক্ষে প্রীতি খেলায় ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারছেন না এফসি পর্তোর রক্ষণভাগের খেলোয়াড় দানিলো। হাঁটুতে চোট পাওয়ায় ছয় সপ্তাহের জন্য দর্শক হয়ে গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বসনিয়ার বিপক্ষে প্রীতি খেলায় ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারছেন না এফসি পর্তোর রক্ষণভাগের খেলোয়াড় দানিলো। হাঁটুতে চোট পাওয়ায় ছয় সপ্তাহের জন্য দর্শক হয়ে গেছেন তিনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে বৃহস্পতিবার খেলার সময় এই চোট পান তিনি। ব্রাজিলের ফুটবল ফেডারেশন শুক্রবার জানিয়েছে, ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দানিলোকে। বসনিয়ার সঙ্গে ব্রাজিল প্রীতি ম্যাচটি খেলবে ২৮ ফেব্র“য়ারি সুইজারল্যান্ডে। এ বছরে এটিই হবে ব্রাজিলের প্রথম খেলা। দানিলোর বদলে কোচ মানো মেনেজেস অন্য কোনো খেলোয়াড়কে দলে নেবেন কি না, সে ব্যাপারে নিশ্চিতভাবে কোনো কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩৯ ঘ.