ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট বিকেএসপিতে ফুটবল অ্যাকাডেমি গঠনে ফিফার সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ফিফা কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এই আশ্বাস পেয়েছে বাফুফে।
সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ফিফার উন্নয়ন বিষয়ক ব্যবস্থাপক ডেভিড বোরজা।
অ্যাকাডেমি গঠনে ফিফা আর্থিক সহায়তা দেবে বাফুফেকে। এছাড়া অ্যাকাডেমির জন্য খেলোয়াড় বাছাই ও ফুটবলের বিভিন্ন উপকরণ দেয়ারও প্রতিশ্র“তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী জুন অথবা জুলাইয়ে অ্যাকাডেমির কার্যক্রম শুরু হতে পারে। তিনি বলেন, “দেশের প্রথম ফুটবল অ্যাকাডেমির কার্যক্রম খুব শিগগিরি শুরু হচ্ছে । এখন তারই প্রস্তুতি নিচ্ছি আমরা।”
আগামী ৬ মার্চ ঢাকায় আসছেন ফিফা সভাপতি সেপ ব্ল্য¬াটার । তার ঢাকা সফরের কর্মসূচী নিয়েও সভায় আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৪ঘ.
bdnews24