ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে শহীদ স্মৃতি হকি। উদ্বোধনী দিনে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ পুলিশকে ১৩-১ গোলে হারিয়েছে তারা।
সেনাবাহিনীর পক্ষে আব্দুল মালেক, সিরাজুল ইসলাম ও মিলন হোসেন তিনটি করে, সানোয়ার হোসেন দুটি এবং সাব্বির হোসেন ও রেজোয়ানুজ্জামান সোহাগ একটি করে গোল করেন।
পুলিশের সান্ত্বনাসূচক গোলদাতা মাসুম।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ৬-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে রিমন ও সোহাগ দুটি করে এবং মামুন ও বাচ্চু একটি করে গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০০ঘ.
bdnews24