২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার সেন্ট মার্টিন্সে দূরপাল্লার সাঁতার

‘চ্যালেঞ্জ অফ দ্য থার্ড সেন্ট মার্টিন্স সুইমিং’ নামে শনিবার সেন্ট মার্টিন্সে অনুষ্ঠিত হবে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। টেকনাফের শাহপরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন্স পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতা শুরু হবে সকাল ৭টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘চ্যালেঞ্জ অফ দ্য থার্ড সেন্ট মার্টিন্স সুইমিং’ নামে শনিবার সেন্ট মার্টিন্সে অনুষ্ঠিত হবে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। টেকনাফের শাহপরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন্স পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতা শুরু হবে সকাল ৭টায়। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে অংশ নেবেন ৫ জন করে সাঁতারু। পুরুষ বিভাগের সাঁতারুরা হলেন ফয়সাল আহমেদ, নূর ইসলাম, সাব্বির আহমেদ, আরিফ ইসলাম ও টিটু মিয়া। মহিলা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন লাবনী আক্তার জুঁই, লাবনী আক্তার চামেলী, পাপিয়া আক্তার, রোমানা আক্তার ও কুলসুম খাতুন। অ্যামেচার অ্যাডভেঞ্চার ক্লাব, বাংলাদেশ লাইফ সেভিংস সোসাইটি এবং স্পোর্টস ভিশনের উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা এবং সাঁতার কোচ আমিরুল ইসলাম জানিয়েছেন, “সকল প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু অপেক্ষা প্রতিযোগিতা শুরু হওয়ার।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫০ঘ.