২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জার্সি নিয়ে মারামারি

টানা তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির জার্সি নিয়ে রীতিমতো মারামারিতে লিপ্ত হন বেয়ার লেভারকুসেনের রক্ষণভাগের দুই খেলোয়াড় মাইকেল ক্যাডলেক ও ম্যানুয়েল ফ্রেইডরিখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 06:48 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির জার্সি নিয়ে রীতিমতো মারামারিতে লিপ্ত হন বেয়ার লেভারকুসেনের রক্ষণভাগের দুই খেলোয়াড় মাইকেল ক্যাডলেক ও ম্যানুয়েল ফ্রেইডরিখ। এতে দলের ক্ষুব্ধ ক্রীড়া পরিচালক রুডি ফয়েলার তীব্র সমালোচনা করেন দু’জনেরই। জার্মানির একটি পত্রিকায় ফয়েলার বৃহস্পতিবার বলেন, মেসির জার্সি সংগ্রহের জন্য এই দু’জনের এতটা আগ্রহ আসলেই বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। পত্রিকাটির খবরে বলা হয়, ক্যাডলেক মেসির সঙ্গে জার্সি অদল-বদল করেন প্রথমার্ধের খেলা শেষে। কিন্তু ‘লকার রুম’র বাইরে মারামারি করে ক্যাডলেকের কাছ থেকে তা কেড়ে নেন ফ্রেইডরিখ। আর কোনো উপায় না দেখে খেলা শেষে মেসির সঙ্গে আবারো জার্সি অদল-বদল করেন ক্যাডলেক। পরে পত্রিকাটিকে ক্যাডলেক বলেন, “বিরতির সময় ফ্রেইডরিখ আমার কাছ থেকে জার্সি চুরি করে নেন।” বৃহস্পতিবার দিনের শেষভাগে মেসির জার্সি নিয়ে ফ্রেইডরিখের সঙ্গে মারামারি করার কথা অবশ্য অস্বীকার করেন তিনি। সেই সঙ্গে বলেন, চুরি করার কথাটা বলেন তিনি কৌতুক করে। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বেয়ার লেভারকুসেনের বিপক্ষে মেসি নিজে গোল করেন একটি। গোলের জন্য বল বানিয়ে দেন একবার। এছাড়া তার একটি শট ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। খেলায় মেসির দল জেতে ৩-১ গোলে। লেভারকুসেনের গোলটি আসে কিন্তু ক্যাডলেকেরই পা থেকে। দল দুটোর মধ্যে ফিরতি খেলা হবে ৭ মার্চ বার্সেলোনায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩১ ঘ.