ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেড বৃহস্পতিবার ইউরোপা লিগে সহজেই ২-০ গোলে হারিয়েছে আয়াক্স আমস্টারডামকে। তাদের নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিও জিতেছে, তবে সহজে নয়। রীতিমতো লড়াই করে বর্তমান চ্যাম্পিয়ন পর্তোকে হারায় তারা ২-১ গোলে। প্রথমার্ধে তো পিছিয়েই ছিল এক গোলে।
আমস্টারডামে উইঙ্গার অ্যাশলে ইয়াং তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ঘড়ির কাটা এক ঘণ্টা ছোঁয়ার ঠিক আগে আগে। রেফারির খেলা শেষের বাঁশি বাজার পাঁচ মিনিট আগে দলের জয় নিশ্চিত করেন হাভিয়ের হার্নান্দেজ।
তাদের প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ সিটি কিন্তু অতটা সহজে জিতে পর্তুগাল থেকে বাড়ি ফিরতে পারেনি। প্রথমার্ধের ২৭ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারা। গোলটি দেন সিলভেস্ট্রে ভারেলা।
সমতায় ফেরে সিটি ৫৫ মিনিটে। তবে নিজেরা গোল করে নয়, আলভারো পেরেইরার আত্মঘাতী গোলের সুবাদে। শেষ পর্যন্ত তাদের জয় উপহার দেন সার্জিও অ্যাগুয়েরো, খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে।
প্রতিপক্ষের মাঠে জেতায় ফিরতি খেলায় ম্যানচেস্টারের এই দুই ক্লাব মাঠে নামবে অনেকটা নির্ভার হয়ে।
দিনের অন্যান্য খেলায় লোকোমটিভ মস্কো ২-১ গোলে অ্যাথলেটিক বিলবাওকে, মেটালিস্ট খারকিভ ৪-০ গোলে সালজবুর্গকে, এজেড আল্কমার ১-০ আন্দারলেখটকে, আতলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে লাৎসিওকে, ভালেন্সিয়া ১-০ গোলে স্টক সিটিকে, এফসি টোয়েন্টি ১-০ গোলে স্টিউয়া বুখারেস্টকে, প্যরিস সেইন্ট জার্মেইন ২-১ গোলে ত্রাবজোন্সপরকে ও হ্যানোভার ২-১ গোলে ক্লাব ব্র“গেসকে হারায়।
এছাড়া স্তান্দার্দ লিয়েগে ও উইসলা ক্রাকো ১-১, ভিক্টোরিয়া প¬জেন ও শালকে ১-১, লেগিয়া ওয়ারস ও স্পোর্টিং গিজন ২-২ এবং উদিনেস ও পিওএকে সালোনিকার খেলা গোলশূন্যভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৪ ঘ.
bdnews24