ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাগ খোলা কিংবা অফিস গোছানো, কোনোটারই সুযোগ পেলেন না নেম। ব্রাজিলের ফুটবল দল এক্সভি দে জাউ তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় সোমবার। আর দু’দিন পরই তৃতীয় বিভাগের দলটি বিদায় করে দেয় তাকে।
নেমের দল বুধবার ৩-১ গোলে হেরে যায় দেশটির বড় দল ফ্ল্যামেঙ্গোর কাছে। এই হারের ফলে প্রচণ্ড হতাশ হয়ে পড়েন তিনি। সম্ভবত, তিনি জানতেন হারের ফলাফল কি হতে পারে।
ক্লাবের সভাপতি হোসে কন্সত্র“তর বলেন, “দল ভালো খেলেনি। নেমও সেরা একাদশ ঠিক মতো বছাই করতে পারেননি।”
“আমরা ফলাফল চাই। বৃহস্পতিবার আমি নতুন কোচ খুঁজে নেবো,” যোগ করেন তিনি।
এটি সংক্ষিপ্ত সময়ের চাকরির রেকর্ড না হলে অবশ্যই বিস্মিত হতে হবে বলে খবরে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫২ ঘ.
bdnews24