ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন হবে আগামী ১৯ মার্চ। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (প্রশাসন) ও নির্বাচন কমিশনার শেখ আতাহার হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
২৪টি পদে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেডারেশনের সভাপতি হিসেবে রুবাবা দৌলা মতিনই অবশ্য থাকছেন। সহ-সভাপতি চার জন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম-সম্পাদক দুজন, কোষাধ্যক্ষ একজন ও ১৬টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৯ ফেব্র“য়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২২ ও ২৩ ফেব্র“য়ারি খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, ২৬ ফেব্র“য়ারি আপত্তির ওপর শুনানি এবং ২৮ ফেব্র“য়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
১ মার্র্চে মনোনয়ন পত্র বিতরন করা হবে। ৫ মার্চ মনোনয়ন পত্র দাখিল ও ৬ মার্চ মনোনয়ন পত্র বাছাইয়ের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। ৮ মার্চ মনোয়নয়পত্র প্রত্যাহারের শেষ দিন। তার চার দিন পর অর্থাৎ ১২ মার্চ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
২০১০ সালে রুবাবা দৌলা মতিনকে সভাপতি ও মাহাবুবুর রবকে সাধারণ সম্পাদক করে ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৫ঘ.
bdnews24