২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের প্রথম জয়

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। প্রথম দুই ম্যাচে ফেনী সকার ক্লাব ও রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছিলো শেখ রাসেল। ৩৬ মিনিটে মরোক্কান মিডফিল্ডার মরো মোহাম্মদের গোলে এগিয়ে যায় বিজয়ী দল। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইউসুফ। দুই মিনিট পর নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানের গোলে শেখ রাসেলের জয় নিশ্চিত হয়ে যায়। এই জয়ে শেখ রাসেলের কোচ মারুফুল হক উচ্ছ্বসিত। তিনি বলেন, “খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে বলেই জয়টা সহজ হয়েছে।” অন্যদিকে আরামবাগের কোচ মিলন মোল্ল¬া হারের জন্য রেফারিকে দায়ী করেন। তিনি বলেন, “রেফারি নিরপেক্ষ ভূমিকা পালন করেননি বলেই আমাদের হারতে হয়েছে।” তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগে আপাতত তৃতীয় স্থানে শেখ রাসেল। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুক্তিযোদ্ধা। ৬ পয়েন্ট পাওয়া আবাহনীর অবস্থান দ্বিতীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩২ঘ.