২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনাল সমর্থক গেপ্তার

এসি মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের খেলার আগে দলটির সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর আর্সেনালের এক সমর্থককে বুধবার গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের খেলার আগে দলটির সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর আর্সেনালের এক সমর্থককে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। খেলায় আর্সেনাল হার মানে ৪-০ গোলে। বিভিন্ন খবরে বলা হয়, আর্সেনালের প্রায় দুই শ’ সমর্থক মিলানের কেন্দ্রস্থলে পিয়াজ্জা দুমোয় বসে বিয়ার খাচ্ছিলেন। এমন সময় মিলানের চার সমর্থককে দেখে তাদের ধাওয়া করে তারা। ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানায়, আর্সেনালের সমর্থকরা মিলানের সমর্থকদের লক্ষ্য করে বিয়ারের ক্যান ছুড়ে মারে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আর্সেনালের এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরেক জন মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানা যাযনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৫ ঘ.