২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেভেজের সঙ্গে কুকুরের মতো আচরণ করিনি’

কার্লোস তেভেজের সঙ্গে কুকুরের মতো আচরণ করার অভিযোগ ‘ভলি’ মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিলেন ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজের সঙ্গে কুকুরের মতো আচরণ করার অভিযোগ ‘ভলি’ মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিলেন ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি। তেভেজ অভিযোগ করেন, মানচিনি তার সঙ্গে ‘কুকুরের মতো’ আচরণ করতেন। চ্যাম্পিয়ন্স লিগে সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলার সময় বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামার আগে গা-গরম করতে অস্বীকার করার পর থেকে সিটির হয়ে খেলা তো দূরের কথা, উল্টো ক্লাবের অনুমতি না নিয়ে নিজ দেশ আর্জেন্টিনায় থাকেন তেভেজ তিন মাস। ওই খেলায় হেরে যায় সিটি। তেভেজ ম্যানচেস্টার সিটিতে ফেরেন মঙ্গলবার। পোর্তোর সঙ্গে বৃহস্পতিবারের ইউরোপা লিগের খেলার আগে এক সংবাদ সম্মেলনে মানচিনি বলেন, “কার্লোস যা বলেছেন, সে ব্যাপারে আমি মোটেও একমত নই। কেননা তার সঙ্গে আমি কখনোই খারাপ আচরণ করিনি।” “আমি তার সঙ্গে সব সময় ভালো আচরণ করেছি,” যোগ করেন তিনি। আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড় দলের সঙ্গে পর্তুগালে নেই। তবে প্রিমিয়ার লিগে সিটির হয়ে মাঠে নামতে চান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৬ ঘ.