ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা এই গ্রীষ্মে ইন্টার মিলানে যোগ দিতে পারেন বলে চেলসির সাবেক ‘গ্রেট’ গিয়ানলুকা ভিয়াল্লি জানিয়েছেন।
বার্সার সঙ্গে ৪১ বছর বয়স্ক গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এ মৌসুমের শেষে। এ পর্যন্ত কাতালানদের সঙ্গে থাকার কথা নিশ্চিত করেননি তিনি।
সান সিরোতে ক্লদিও রানেইরি ভালো করতে পারছেন না। এ কারণে ইন্টার কোচ পরিবর্তনের কথা ভাবছে বলে ধারণা করা হচ্ছে।
স্কাই স্পোর্টসে ভিয়াল্লি বলেন, আগামী মৌসুমে ইন্টারের ‘বেঞ্চ’-এ দেখা যেতে পারে গার্দিওলাকে। তার সহকারী হিসেবে থাকবেন রবার্তো ব্যাজিও।
বার্সা কোচের দায়িত্ব নেন গার্দিওলা ২০০৮ সালে। এর পর তার অধীনে দলটি জেতে ১৩টি প্রতিযোগিতার শিরোপা।
চ্যাম্পিয়ন্স লিগে রেয়ার লেভারকুসেনের বিপক্ষে বার্সার খেলার সময় কালো ও নীল রঙের স্কার্ফ পড়েছিলেন গার্দিওলা। এর ফলে তার ইন্টারে যোগ দেয়ার গুজব আরো জোরালো রূপ নেয়।
ভিয়াল্লি চেলসিতে যোগ দেন ১৯৯৬ সালে। চেলসির খেলোয়াড় ও কোচ হিসেবে তিনি এফএ কাপ, লিগ কাপ, ইউইএফএ কাপ উইনার্স কাপ ও ইউইএফএ সুপার কাপ জেতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৬ ঘ.
ওহ ১৯৯৬ ঠরধষষর লড়রহবফ ঈযবষংবধ ধহফ নবপধসব ঈযবষংবধ ঢ়ষধুবৎ সধহধমবৎ ঃযব ভড়ষষড়রিহম ংবধংড়হ. ওহ ঊহমষধহফ যব ড়িহ ঃযব ঋঅ ঈঁঢ়, খবধমঁব ঈঁঢ়, টঊঋঅ ঈঁঢ় ডরহহবৎং ঈঁঢ় ধহফ টঊঋঅ ঝঁঢ়বৎ ঈঁঢ়
bdnews24