২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি অঙ্গনে আবারো জটিলতা

গত বছর জাতীয় যুব হকির ফাইনাল বন্ধ করে দেয়ার অনাকাক্সিক্ষত ঘটনাটি নিয়ে আবারো মুখোমুখি অবস্থানে খেলোয়াড় ও হকি ফেডারেশনের কর্মকর্তারা। খেলোয়াড়রা এখনো ফেডারেশনের পাঠানো কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়ায় জটিলতা তৈরি হয়েছে হকি অঙ্গনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর জাতীয় যুব হকির ফাইনাল বন্ধ করে দেয়ার অনাকাক্সিক্ষত ঘটনাটি নিয়ে আবারো মুখোমুখি অবস্থানে খেলোয়াড় ও হকি ফেডারেশনের কর্মকর্তারা। খেলোয়াড়রা এখনো ফেডারেশনের পাঠানো কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়ায় জটিলতা তৈরি হয়েছে হকি অঙ্গনে। নোটিশ পাওয়া খেলোয়াড়রা দলবদলে অংশ নিতে পারবেন কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বর্তমান অ্যাডহক কমিটির কর্মকর্তাদের মতে, খেলোয়াড়দের তখনকার আন্দোলনের পদ্ধতিটা সঠিক ছিলো না। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্ল¬াহ বলেন, “খেলোয়াড়দের কারণ দর্শানো নোটিশ দিয়েছিলো নির্বাচিত কমিটি। গত কার্যনির্বাহী কমিটির সভায় অধিকাংশ কর্মকর্তা তা সমর্থনও করেন।” “একটি টুর্নামেন্টের ফাইনাল খেলোয়াড়রা বন্ধ করে দিতে পারেন না। তাদের আন্দোলনের পদ্ধতি ভুল ছিলো,” যোগ করেন তিনি। ফেডারেশন কর্মকর্তাদের মতামত মেনে নিতে পারছেন না খেলোয়াড়রা। হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, “দেশের হকিকে বাঁচাতেই আমরা আন্দোলনে নেমেছিলাম। ফেডারেশনের বর্তমান কমিটির অনেকেই তখন আমাদের পক্ষে ছিলেন। এখন তারা আমাদের বিপক্ষে কথা বলছেন। এটা বিস্ময়কর।” “তাছাড়া আমরা তখন নোটিশ গ্রহণ করিনি। তাই তার জবাব দেয়ার প্রশ্নই ওঠে না। আমরা কোনো ভুল করিনি,” যোগ করেন জাতীয় দলের এই সাবেক খেলোয়াড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৮ঘ.