২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে জিতেছে উত্তর বারিধারা

বুধবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয় পেয়েছে উত্তর বারিধারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয় পেয়েছে উত্তর বারিধারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ৪৭ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার সোহেল রানার আত্মঘাতী গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা। পরের মিনিটেই টরি বর্মনের গোল দ্বিগুণ করে ব্যবধান। ৭৫ মিনিটে উত্তর বারিধারার জয় নিশ্চিত করেন জীবন। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে চট্টগ্রাম আবাহনীর স্বান্ত্বনাসূচক গোলদাতা সোহেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২০ঘ.