২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হ্যান্ডবল লিগে মোহামেডান চ্যাম্পিয়ন

প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে তারা ১৬-১২ গোলে মেরিনার ইয়াংস ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে তারা ১৬-১২ গোলে মেরিনার ইয়াংস ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ১১-৮ গোলে এগিয়ে ছিলো। মোহামেডানের পক্ষে ডালিয়া আক্তার ৬টি ও শিল্পী আক্তার ৪টি এবং মেরিনার্সের পক্ষে সাহিদা ৭টি গোল করেন। লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আরএন স্পোর্টস হোমের খালেদা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু । হ্যান্ডবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী মাহতাবউদ্দিন আহমেদ, সহ-সভাপতি কামরুন নাহার ডানা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৯ঘ.